spot_img

যুক্তরাষ্ট্রে যানবাহনের ধোঁয়ায় প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ মার্কিনি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে সড়ক পরিবহনের বিষাক্ত ধোঁয়ায় প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণার বরাত দিয়ে সোমবার (২৯ জুন) সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গবেষণায় বলা হয়, জীবাশ্ম জ্বালানিচালিত সড়ক পরিবহন মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে। শুধু ২০২৪ সালেই যুক্তরাষ্ট্রে যানবাহনজনিত বায়ুদূষণের কারণে ৪১ হাজার ৮০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্যসংখ্যক মার্কিন নাগরিক পরিবেশে থাকা বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আরও কঠোর বিধিনিষেধ আরোপের দাবি জানিয়েছেন তারা।

গবেষণার নেতৃত্ব দেয়া নিউইয়র্ক সিটি পরিবেশগত ন্যায়বিচার জোটের পরিবহন পরিকল্পনাবিদ পন জোন্স বলেন, পরিবহন থেকে নির্গত ধোঁয়া মানুষের বসবাস, স্বাস্থ্য ও নিরাপত্তার ওপর প্রতিদিনই ভয়াবহ প্রভাব ফেলছে।

বিজ্ঞানীদের অভিমত, ২০৪০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি, ট্রাক ও বাসের শতভাগ বাজার নিশ্চিত করা গেলে ২০৫০ সালের মধ্যে এক লাখেরও বেশি অকালমৃত্যু এড়ানো সম্ভব হবে।

সর্বশেষ সংবাদ

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগের...

এই বিভাগের অন্যান্য সংবাদ