spot_img

এবার যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ

অবশ্যই পরুন

দেশের প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের বেশ প্রশংসা পেয়েছে কোরবানি ঈদে মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র ‘রইদ’। এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রের ৩১টি শহরে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, আজ শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে সিনেমাটি প্রদর্শিত হবে। এর ফলে উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিদেশি দর্শকদের মাঝেও সিনেমাটি দেখার সুযোগ তৈরি হলো।

গেল কোরবানির ঈদে মুক্তি পায় পরিচালক মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। মুক্তির কয়েক সপ্তাহ পর এখনও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে সিনেমাটির প্রদর্শনী চলছে।

ছবির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এতে আরও অভিনয় করেছেন নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ।

এর আগে গত ৫ জুন থেকে অস্ট্রেলিয়ার প্রদর্শনী শুরু হয়।

সর্বশেষ সংবাদ

তানজিদের ব্যাটে ভর করে সিরিজ জয় বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের তৃতীয় বা শেষ টি-টোয়েন্টিতে তানজিদ হাসানের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ