spot_img

ইরানের কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট আছে, তা খুব বেশি নয়: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের এখনও কিছু সামরিক সক্ষমতা অবশিষ্ট আছে। তবে তা খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৬ জুন) ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের সাথে আমাদের এখনও একটা লড়াই চলছে। তাদের কিছুটা সক্ষমতা আছে, কিন্তু তা খুব বেশি নয়। তারা কোনো কিছুই জয় করতে পারছে না। কিন্তু এখনও হামলা চালাতে পারে। হরমুজে একটি বড় জাহাজে এরইমধ্যে হামলা চালিয়েছেও। চারটা ড্রোন ছুঁড়েছিল। তিনটাই ধ্বংস করেছি। আরেকটি কিছু ক্ষয়ক্ষতি করেছে জাহাজের।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার হরমুজে কার্গো জাহাজে হামলা চালায় ইরান। এই হামলার কথাই বক্তব্যে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে নতুন নির্বাচিত সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে যে জটিলতা আছে, তা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ