spot_img

শোকের ছায়া ফ্রান্স শিবিরে দেশে ফিরছেন কোচ দেশম

অবশ্যই পরুন

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মা মারা গেছেন। মায়ের শেষকৃত্যে যোগ দিতে ফ্রান্সে ফিরছেন তিনি। বুধবার (২৪ জুন) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

ফ্রান্সে যাওয়ার জন্য নরওয়ের বিপক্ষে দলের শেষ গ্রুপ ম্যাচে উপস্থিত থাকতে পারছেন না বলে জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

মঙ্গলবার (২৩ জুন) স্থানীয় সময় সকালে, ৫৭ বছর বয়সী দেশম মায়ের মৃত্যুর খবর পান। এরপর ফেডারেশন সভাপতি ফিলিপ দিওলো তাকে দেশে ফিরে শেষকৃত্যে অংশ নেওয়ার অনুমতি দেন।

ফ্রান্স ইতোমধ্যে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাককে হারিয়ে এখন গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে শুক্রবার যুক্তরাষ্ট্রের বোস্টনে নরওয়ের মুখোমুখি হবে ফরাসিরা।

ফরাসি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দেশমের অনুপস্থিতিতে সহকারী কোচ গায় স্তেফহান সাময়িকভাবে দলের দায়িত্ব পালন করবেন।

প্লেয়ার হিসেবেও ফ্রান্সের অন্যতম সফল ফুটবলার ছিলেন দেশম। তিনি ১৯৯৮ বিশ্বকাপে শিরোপাজয়ী দলের অধিনায়ক ছিলেন।

২০১২ সালে তিনি ফ্রান্স জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন। তার অধীনে ফ্রান্স ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জেতে এবং ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়।

চলমান টুর্নামেন্টে ফ্রান্স দুর্দান্ত ফর্মে রয়েছে। নিউ জার্সিতে সেনেগালকে ৩-১ গোলে হারানোর পর ইরাকের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় তারা। ওই ম্যাচে অবশ্য দুই ঘণ্টার আবহাওয়াজনিত বিরতি দেখা যায়।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ