spot_img

কানাডায় বন্দুক হামলায় পুলিশসহ নিহত ৩

অবশ্যই পরুন

কানাডার মন্ট্রিয়ল শহরে বন্দুকধারীর হামলায় পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও রয়েছেন। খবর বিবিসির।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটার দিকে একটি ভবন থেকে গুলি ছোড়ার শব্দ পেয়ে জরুরি নম্বরে কল করেন স্থানীয়রা।

পুলিশ জানায়, হামলাকারী একজন পুরুষ এবং তিনি একাই এ হামলা চালিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া, হামলায় আহত আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হলেও তার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানায় তারা।

নিহত বেসামরিক স্থানীয় ইহুদি কমিউনিটির সদস্য। তবে জাতি বা ধর্মীয় বিদ্বেষমূলক হত্যাকাণ্ড কিনা সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ।

ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও কানাডা জানায়, হামলাকারী নারীবিদ্বেষী অনলাইন গোষ্ঠী ‘ইনসেল’ মতাদর্শ দ্বারা প্রভাবিত হতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

 

সর্বশেষ সংবাদ

২৯ বছরের পুরোনো ব্যালন ডি’অর রেকর্ড ভাঙার অপেক্ষায় ইয়ামাল

লামিন ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত তারকাদের একজন। ২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতানোর পর তার নাম উঠে...

এই বিভাগের অন্যান্য সংবাদ