spot_img

হরমুজ ‘ইরানই পরিচালনা করবে’: গালিবাফ

অবশ্যই পরুন

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সাথে প্রাথমিক আলোচনা শেষ করে তেহরানে ফিরে ইরানের পার্লামেন্ট স্পিকার বাকের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালি ‘ইরানই পরিচালনা করবে’।

তিনি বলেন, ‘আশা করি আমরা প্রণালিটি আবার সক্রিয় করতে পারব, যাতে পণ্য পরিবহন স্বাভাবিক হয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে সমৃদ্ধি ফিরে আসে।’

ইরানের পার্লামেন্ট স্পিকার আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং তেল বিক্রির বিষয়টিও আলোচনায় ছিল।

এদিকে, সুইজারল্যান্ডে চলমান দ্বিপাক্ষিক শান্তি আলোচনার ইতিবাচক অগ্রগতির অংশ হিসেবে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন, সরবরাহ ও বিশ্ববাজারে বিক্রির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়ে ৬০ দিনের একটি ‘সাধারণ লাইসেন্স’ জারি করেছে মার্কিন ট্রেজারি বিভাগ।

 

সর্বশেষ সংবাদ

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তির পথ থেকে ধীরে ধীরে সরে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা চুক্তি জোরদার এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ