spot_img

পোল্যান্ডকে সর্বোচ্চ পদক ফিরিয়ে দিলেন জেলেনস্কি

অবশ্যই পরুন

সেনা ইউনিটের নামকরণ নিয়ে দ্বন্দ্বের জেরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ পদক প্রত্যাহার করেছে পোল্যান্ড। এরপর তিনি এটি ফিরিয়ে দিয়েছেন। দেশটির ডাক বিভাগের মাধ্যমে পদকটি পোল্যান্ডে পৌঁছে যাবে।

২০২৩ সালে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা জেলেনস্কিকে নিরাপত্তা, প্রাণোচ্ছলতা এবং মানবাধিকার রক্ষার জন্য দেশটির সর্বোচ্চ পদক ‘অর্ডার অব হোয়াইট ঈগল’-এ ভূষিত করেন।

তবে চলতি বছরে ২৬ মে ইউক্রেনের সেনাবাহিনীর একটি ইউনিটের নাম ‘ইউক্রেনস স্পেশাল অপারেশন ফোর্সেস’ নামে নামকরণ করেন। এ নিয়েই পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের দ্বন্দ্ব দেখা দিয়েছে।

এই নামে ইউক্রেনের একটি সশস্ত্র গোষ্ঠী ছিল। যারা ১৯৪০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত সক্রিয় ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা পোলিশদের ওপর ব্যাপক গণহত্যা চালিয়েছিল।

২০২২ সালে রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালায় তখন পোল্যান্ড লাখ লাখ ইউক্রেনীয়কে আশ্রয় দেয়। এছাড়া অন্যান্যভাবেও কিয়েভকে সহায়তা করেছে তারা। কিন্তু সেনাবাহিনীর একটি ইউনিটের নামকরণ নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে।

এর জেরে পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট ক্যারোল নোরোকি জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ পদক প্রত্যাহার করেন।

ক্যারোল নোরোকি একজন কট্টর জাতীয়তাবাদী। তিনি ইউক্রেনীয় শরণার্থীদের বিরোধীতা করে সাধারণ মানুষের ভোট পেয়েছেন। যেসব ইউক্রেনীয় এখন পোল্যান্ডে আছে তারা প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়ছেন।

পোলিশ প্রেসিডেন্ট বলেছেন, জেলেনস্কির পদক প্রত্যাহার করে নিলেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহায়তা তারা বন্ধ করবেন না।

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী

১৯৯৭ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘কুলি’তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসা ওমর সানি প্রায় তিন দশক পর আবারও সেই চরিত্রের ছায়া...

এই বিভাগের অন্যান্য সংবাদ