মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা ও নানামুখী ভূ-রাজনৈতিক সংকটের মধ্যেই আগামীকাল রোববার (২১ জুন) সুইজারল্যান্ডে শুরু হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি পর্যায়ের আলোচনা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়েছে, সুইজারল্যান্ডের বুরগেনস্টকে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরের পরবর্তী পদক্ষেপ ও ধারাবাহিকতা হিসেবেই আগামী ২১ জুন এই কারিগরি পর্যায়ের আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চলা বৈরিতা ও সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির মুখে এই আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও স্পষ্ট করেছে, সরাসরি আলোচনার পাশাপাশি এই প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছে পাকিস্তান ও কাতার। দুই দেশেরই উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সুইজারল্যান্ডের এই বৈঠকে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সাথে টেবিলে বসবেন।
সূত্র- আল জাজিরা

