spot_img

আইজিপির সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অবশ্যই পরুন

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শনিবার (২০ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের পুলিশি সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ পুলিশের সঙ্গে নিরাপত্তা সহায়তা আরও শক্তিশালী করতে তারা আগ্রহী। একইসঙ্গে তিনি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের জনগণের ব্যাপক আগ্রহ ও সমর্থনকে বিশ্বব্যাপী তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশিদের ফুটবলপ্রেম এবং আর্জেন্টিনার প্রতি তাদের ভালোবাসা আন্তর্জাতিকভাবে তুলে ধরার উদ্যোগকে স্বাগত জানান।

সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি

ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদলের পর একই মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন দুই প্রতিমন্ত্রী। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার তাদের দায়িত্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ