spot_img

অভিনয়ের সুযোগের শর্তে ভিন্ন প্রস্তাব, ক্ষুব্ধ নায়িকা

অবশ্যই পরুন

অভিনয়ের সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনৈতিক বা আপত্তিকর ‘সমঝোতা’ প্রস্তাবের ঘটনা বিনোদন ইন্ডাস্ট্রিতে নতুন নয়, প্রায়ই বিভিন্ন দেশের অভিনেত্রীরা এ নিয়ে ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করে থাকেন। সাম্প্রতিক সময়ে এমন ঘটনাগুলোর মধ্যে অন্যতম আলোচিত ঘটনা ছিল বলিউড অভিনেত্রী মানভী গাগরুর।

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘টিভিএফ পিচার্স’, ‘ট্রিপলিং’ এবং ‘ফোর মোর শটস প্লিজ!’–এর এই অভিনেত্রী জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি এমন একটি বার্তা পেয়েছিলেন, যেখানে অভিনয়ের সুযোগের বদলে ‘সমঝোতা’ করতে বলা হয়েছিল। আর সেই সমঝোতার বিনিময়ে এক লাখ রুপির বেশি দেওয়ার প্রস্তাবও ছিল।

‘সমঝোতা করলে এক লাখের বেশি পাবেন’
সম্প্রতি ‘টু গার্লস অ্যান্ড টু কাপস’ পডকাস্টে অতিথি হয়ে মানভি গাগরু নিজের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানেই তিনি স্মরণ করেন একটি অস্বস্তিকর ঘটনার কথা। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, একসময় তাঁর কাছে একটি বার্তা আসে। সেখানে বলা হয়েছিল, ‘আপনি যদি সমঝোতা করতে রাজি থাকেন, তাহলে এক লাখ রুপির বেশি পাবেন।’

এ ধরনের প্রস্তাব যে কতটা অপমানজনক এবং ভয়াবহ হতে পারে, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। তবে মানভি জানিয়েছেন, এমন পরিস্থিতি তাঁকে হতবাক করলেও তিনি নিজের কাজ এবং অভিনয়দক্ষতার ওপরই ভরসা রেখেছিলেন। তিনি বুঝেছিলেন, বিনোদনজগতে সুযোগের খোঁজে থাকা তরুণ শিল্পীদের লক্ষ্য করেই অনেক সময় এ ধরনের ফাঁদ পাতা হয়।

তিনি জানিয়েছেন, এসব বাধা সত্ত্বেও নিজের অভিনয়দক্ষতা উন্নত করার দিকেই মনোযোগ দিয়েছেন। এমন চরিত্র বেছে নিয়েছেন, যা তাঁকে একজন শিল্পী হিসেবে আরও সমৃদ্ধ করেছে।

ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য অভিনয় দক্ষতার চেয়েও বিভিন্ন শর্তে ‘সমঝোতা’ করার মানসিকতা মেনে নিতে অস্বীকার করে অনেক অভিনেত্রী ক্ষোভ প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

তুরস্ককে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো প্যারাগুয়ে

ম্যাচের ভাগ্য গড়ে দিতে সময় লাগল মাত্র ৬৪ সেকেন্ড। খেলার শুরুতেই করা সেই একমাত্র গোলই শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ