spot_img

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নেতানিয়াহুর ‘ব্যক্তিগত পরাজয়’

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন চুক্তিকে ইসরায়েলের জন্য বড় ধাক্কা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘ব্যক্তিগত পরাজয়’ হিসেবে দেখছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক গিডিওন লেভি।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে লেভি বলেন, ইরান ইস্যু ছিল নেতানিয়াহুর ‘জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক প্রকল্প’। কিন্তু শেষ পর্যন্ত আলোচনার পুরো প্রক্রিয়া থেকেই ইসরায়েলকে প্রায় বাদ রাখা হয়েছে।

তার ভাষায়, ‘এখন ইসরায়েলের হাতে শুধু নাশকতার পথই খোলা আছে।’

রোববার বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলার প্রসঙ্গ টেনে লেভি বলেন, এগুলো ছিল ‘হাস্যকর ও শিশুসুলভ হামলা’। তার মতে, পুরো পরিস্থিতিতে ইসরায়েল কেবল ক্ষতির মুখেই পড়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন।

লেভির আশঙ্কা, নেতানিয়াহু এমন কোনো যুদ্ধবিরতি চান না, যেখানে ইসরায়েলের মূল রাজনৈতিক ও সামরিক লক্ষ্য পূরণ হবে না। তাই তিনি যেকোনো সময় পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই নাজুক। আর ইরানের সঙ্গে হওয়া এই চুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন লেবাননের পরিস্থিতি।’

লেভির মতে, ইরান কৌশলগতভাবে লেবাননের পরিস্থিতিকে এই চুক্তির সঙ্গে সরাসরি যুক্ত করতে সক্ষম হয়েছে। ফলে সেখানে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা কঠিন হয়ে পড়বে।

তিনি বলেন, ‘ইসরায়েল এখনও লেবাননে অবস্থান করছে এবং সেখান থেকে সরে যাওয়ার কোনো ইঙ্গিত নেই। যতদিন ইসরায়েলি সেনা সেখানে থাকবে, ততদিন পূর্ণ যুদ্ধবিরতি সম্ভব নয়। কারণ দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ চলতেই থাকবে।’

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নতুন চার সদস্য। আজ মঙ্গলবার (১৮ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ