spot_img

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ব্রিটেন-ফ্রান্স-জার্মানি-ইতালি

অবশ্যই পরুন

যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি শান্তি রূপরেখায় একমত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরান। চুক্তি স্বাক্ষর সফলভাবে সম্পন্ন হলে ইরানের ওপর থেকে মার্কিন অবরোধ উঠবে এবং একইসাথে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি।

গুরুত্বপূর্ণ ওই নৌপথ দিয়ে তেল সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনায় এ প্রাথমিক চুক্তির ঘোষণা আসার পরপরই বিশ্ববাজারে তেলের দাম কমেছে। এছাড়াও ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুতির কথা জানিয়েছে ইউরোপের চার প্রভাবশালী দেশ—যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি।

রোববার এক যৌথ বিবৃতিতে দেশগুলোর নেতারা বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, সে লক্ষ্যেই তারা কাজ করে যেতে চান। এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে দেশগুলো।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গৃহীত বাস্তব ও ইতিবাচক পদক্ষেপের প্রতিক্রিয়ায় নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভাগ্য নির্ধারণে আরও আলোচনা হবে বলে জানিয়েছে দু’দেশের শীর্ষ কর্মকর্তারা।

রোববার (১৫ জুন) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন।’

মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করার পরপরই ট্রাম্পের এই পোস্ট করেন।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পাওয়া নতুন চার সদস্য। আজ মঙ্গলবার (১৮ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ