spot_img

আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে ইয়েমেনের ‘স্পাইডার-ম্যানের’ মৃত্যু

অবশ্যই পরুন

আগ্নেয়গিরির জ্বালামুখে পড়ে ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’ আল কাকা বিন আনতার মারা গেছেন। কোনো ধরনের দড়ি বা সুরক্ষা ছাড়াই পাহাড়ের খাড়া ঢাল বেয়ে ওঠার জন্য সোশ্যাল মিডিয়ায় তিনি ইয়েমেনের স্পাইডার ম্যান হিসেবে পরিচিত ছিলেন। কর্তৃপক্ষের বরাতে রোববার (১৪ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার ৩০ বছর বয়সী কাকা আল ধালে প্রদেশের হরাদত দামত নামের একটি মৃত আগ্নেয়গিরির খাড়া ঢাল বেয়ে উঠছিলেন। এ সময় হঠাৎ হাত ফসকে তিনি নিচে পড়ে যান। ধারণা করা হচ্ছে, জ্বালামুখটি প্রায় ১২০ মিটার গভীর।

কাকা ইয়েমেনের বিভিন্ন পাহাড়, পর্বত এবং আগ্নেয়গিরিতে তার দুঃসাহসিক আরোহণের ভিডিও ধারণ করতেন। এজন্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় ছিলেন। তাকে প্রায়শই দড়ি বা অন্য কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এসব বিপজ্জনক আরোহণ করতে দেখা গেছে। এই দুঃসাহসিক কর্মকাণ্ডের জন্যই তিনি ‘ইয়েমেনের স্পাইডার-ম্যান’ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে শনিবার সিভিল ডিফেন্স কর্মীরা তার মরদেহ উদ্ধার করেছে। অভিযানে দুর্গম পথ, খাড়া পাহাড় এবং জ্বালামুখের ভেতরের বিপজ্জনক পরিবেশের কারণে উদ্ধারকারীরা চরম প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, অভিযান চলাকালে উদ্ধারকারীদের দুর্গম স্থানে পৌঁছানোর জন্য কৃত্রিম আলো ব্যবহার করতে হয়েছিল। এছাড়া বিশেষ সরঞ্জামসহ বিশেষজ্ঞ উদ্ধারকারী অভিযানে অংশ নিয়েছিলেন।

কাকা আনতার আল আবসি নামেও পরিচিত ছিলেন। উচ্চ-ঝুঁকিপূর্ণ আরোহণ এবং দেশের রুক্ষ প্রাকৃতিক দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করেছে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে

অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে তার পড়ে যাওয়ার মুহূর্ত ধরা পড়েছে। যদিও কর্তৃপক্ষ এই ভিডিওর সত্যতা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

সূত্র: গালফ নিউজ

সর্বশেষ সংবাদ

শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মঞ্চে, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস

তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার ২-০ গোলের জয়ে সবচেয়ে উজ্জ্বল নাম নেস্টোরি ইরানকুন্ডা। ম্যাচের প্রথম গোলটি করে তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ