spot_img

মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

শিক্ষাকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার কাজ করছে এবং মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১৩ জুন) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থা হবে ইনোভেশন, স্টার্টআপ ও প্রজেক্টভিত্তিক। শিক্ষাকে আরও আধুনিক ও বাস্তবমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং এ খাতে বরাদ্দও বৃদ্ধি করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে ইনোভেশননির্ভর ও আনন্দমুখী করতে সরকার কাজ করছে। দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষায় উৎসাহিত করতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি সেরা শিক্ষানুরাগীদেরও সম্মাননা প্রদান করা হবে, যারা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান (এমপি), নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ অন্যান্য অতিথিরা।

সর্বশেষ সংবাদ

সৌদির তেলবাহী জাহাজে ড্রোন হামলার দাবি ইয়েমেনের হুথিদের

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু শহরের দিকে যাওয়া ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন অবকাঠামো...

এই বিভাগের অন্যান্য সংবাদ