spot_img

আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না ইরানিরা: প্রধান বিচারপতি

অবশ্যই পরুন

ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি-এজেই বলেছেন, আমেরিকানদের একেবারেই বিশ্বাস করে না ইরানিরা এবং এই অবিশ্বাসের পেছনে রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক অভিজ্ঞতা ও বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট।

শনিবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রসঙ্গ টেনে মোহসেনি-এজেই বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অনাস্থা কোনো সাময়িক বিষয় নয় বরং এটি দীর্ঘ সময়ের বাস্তব অভিজ্ঞতারই ফলাফল।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি’র মৃত্যুর পর তেহরানকে নেতৃত্ব দেওয়ার জন্য গঠিত তিন সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদের একজন ছিলেন মোহসেনি-এজেই।

বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ইরানের প্রধান বিচারপতি দাবি করেন, চলমান যুদ্ধে ইরান শত্রুদের শিরশ্ছেদ করতে এবং আগ্রাসনকারীদের হাত কেটে ফেলতে সফল হয়েছে।

সর্বশেষ সংবাদ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬.৫৮ বিলিয়ন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ