spot_img

মসজিদে নববিতে প্রতিদিন ২৩৫ টন জমজমের পানি বিতরণ

অবশ্যই পরুন

পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববীর অন্যতম আকর্ষণ জমজম কূপের পানি। প্রতিটি মুসল্লি এই দুই মসজিদে অবস্থানকালে বরকতময় এই পানি বিনা মূল্যে পান করতে পারেন। পবিত্র জমজম কূপ মক্কায় অবস্থিত হওয়ায় মক্কার মসজিদে হারামে ব্যাপক ভাবে এর বিতরণ কঠিন কিছু নয়। কিন্তু শত শত মাইল দূরে অবস্থিত মসজিদে নববীতে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য পানির ব্যবস্থা করা সত্যিই দুঃসাধ্য বিষয়। প্রশ্ন জাগতে পারে, মসজিদে নববীতে মুসল্লিদের জন্য প্রতিদিন কী পরিমাণ পানির প্রয়োজন হয়? এর উত্তর সম্প্রতি তাদের কর্তৃপক্ষের দেওয়া তথ্যে উঠে এসেছে।

দুই পবিত্র মসজিদের সেবাবিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, সারা বছর ইবাদতকারী ও দর্শনার্থীদের চাহিদা পূরণের লক্ষ্যে মসজিদে নববিতে প্রতিদিন প্রায় ২৩৫ টন জমজমের পানি বিতরণ করা হয়। তাদের মতে, এটি দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের জন্য উন্নত সেবা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার অংশ।

এ উদ্দেশ্যে মসজিদে নববি ও এর চত্বরজুড়ে ১০ হাজারেরও বেশি জমজমের পানির কুলার (ডিসপেনসার) স্থাপন করা হয়েছে। এসব কুলারে নিয়মিতভাবে পানি সরবরাহ ও পুনরায় ভরার ব্যবস্থা করা হয় এবং সার্বক্ষণিক তদারকি করা হয়।

পাশাপাশি, জমজমের পানির গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাধুনিক বিশেষায়িত পানি পরীক্ষণ প্রযুক্তির মাধ্যমে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা পরিচালিত হয়, যাতে মুসল্লিরা নিরাপদ ও সহজ উপায়ে এই বরকতময় পানি গ্রহণ করতে পারেন।

কর্তৃপক্ষ জানায়, এসব সেবা মসজিদে নববির দর্শনার্থীদের যত্ন ও কল্যাণে গড়ে তোলা সমন্বিত সেবাব্যবস্থার অংশ, যার লক্ষ্য সর্বোচ্চ মানের গুণগত সেবা ও কার্যকর পরিচালনার মাধ্যমে আগতদের সর্বোত্তম সুবিধা প্রদান করা।

(সূত্র : রিয়াদ ডেইলি)

সর্বশেষ সংবাদ

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে এবং এর প্রভাব শুধু অঞ্চলটিতেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ