spot_img

বিড়ির দাম বাড়ছে না: অর্থমন্ত্রী

অবশ্যই পরুন

আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাজেটে বিড়ির দাম বাড়ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এ তথ্য জানান তিনি।

প্রশ্নোত্তর পর্বে মহিলা আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা জানতে চেয়েছিলেন—তামাকজাত পণ্যের ওপর কর বৃদ্ধি, বিশেষ করে বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে অতিরিক্ত সম্পূরক শুল্ক আরোপ করা হবে কিনা।

জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটে বিড়ি খাতে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে আগামী অর্থবছরে বিড়ির দাম বৃদ্ধি পাবে না বলে নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনকে পুতিনের হুঁশিয়ারি, সামনে ভয়াবহ পরিণতি

ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কোর অর্থনৈতিক ও বেসামরিক অবকাঠামোতে হামলার মাধ্যমে কিয়েভ এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ