spot_img

ওলিসের হ্যাটট্রিকে ফ্রান্সের উড়ন্ত জয়

অবশ্যই পরুন

ইনফর্ম উইঙ্গার মাইকেল অলিস আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছেন। বিশ্বকাপের আগে শেষ ম্যাচে ফ্রান্সকে নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ গোলের দারুণ জয় এনে দিয়েছেন তিনি।

ম্যাচটি ছিল ফ্রান্সের বিশ্বকাপজয়ী খেলোয়াড় ও ম্যানেজার দিদিয়ের দেশমের হোম ফেয়ারওয়েল ম্যাচ। চলতি বিশ্বকাপ শেষেই ম্যানেজার পদ থেকে সরে যাবেন এই কিংবদন্তি।

বিশ্বকাপের আগে ফ্রান্সের ঘরের মাঠে শেষ ম্যাচকে ঘিরে বাড়তি উন্মাদনা ছিল। গ্যালারি ছিল টইটুম্বুর। তবে সমর্থকদের গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৩ মিনিট পর্যন্ত। ডি বক্সের ভেতরে ফাঁকায় বল পেয়ে আলতো টোকায় জালে পাঠান অলিস।

পরের গোলের জন্য তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৪ মিনিট পর অলিসের বামপায়ের নেয়া শট ফেরাতে পারেননি নর্দান আয়ারল্যান্ডের গোলরক্ষক। জটলা থেকে বল পেয়ে শট নিয়েছিলেন তিনি। বলের গতি দেখে চমকে যায় প্রায় অনেকেই।

৬৪ মিনিটে নর্দান আয়ারল্যান্ড একটি গোল শোধ দেয়। কিন্তু ১০ মিনিটের মাথায় তৃতীয় গোল হজম করতে হয় তাদেরকে। অলিস নিজের সেরা গোলটা ততক্ষণ পর্যন্ত লুকিয়েই রেখেছিলেন।

বাম দিক থেকে বল নিয়ে ড্রিবলিং করে এগিয়ে জায়গা বানিয়ে হাওয়ায় ভাসানো কোনাকুনি শট নেন। লাফিয়ে বল রুখে দেওয়ার চেষ্টায় ব্যর্থ হন গোলরক্ষক। এরপর কিলিয়ান এমবাপ্পে নেমে গোল করার চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গত বিশ্বকাপের রানার্সআপ।

দেশমের জন্য রাতটি ছিল আবেগঘন। ১৪ বছর দায়িত্ব পালনের পর নিজ দেশের মাটিতে শেষবারের মতো দলের কোচ হিসেবে ম্যাচ পরিচালনা করেন তিনি। এই ম্যাচের মাধ্যমে স্বদেশের মাটিতে তার কোচিং অধ্যায়ের সমাপ্তি ঘটলেও এখন তার পুরো মনোযোগ থাকবে ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জেতানোর দিকে।

আগামী ১৬ জুন নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে তৃতীয় বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করবে ফ্রান্স জাতীয় ফুটবল দল। গ্রুপ ‘আই’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ জয়ের পর স্পেনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভোল পাল্টালেন ট্রাম্প

আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কয়েকদিন আগে স্পেনের ওপর...

এই বিভাগের অন্যান্য সংবাদ