spot_img

ফের রিয়াল মাদ্রিদের সভাপতি পেরেজ

অবশ্যই পরুন

আবারও রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। রোববার (৭ জুন) ভালদেবেবাসে অনুষ্ঠিত নির্বাচনে পেরেজ পেয়েছেন ২১ হাজার ৭৪১ ভোট, যা মোট বৈধ ভোটের ৬৫ শতাংশ।

তার প্রতিদ্বন্দ্বী রিকুয়েলমের প্রাপ্ত ভোট ১১ হাজার ৮১৪, যা বৈধ ভোটের ৩৫ শতাংশ। ফলে আরও এক মেয়াদে চার বছরের জন্য রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হলেন পেরেজ। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০৩০ সালে।

সারাদিন ধরে ভোট গ্রহণ চলাকালে বিভিন্ন গণমাধ্যম ও এক্সিট পোলেও পেরেজের এগিয়ে থাকার ইঙ্গিত মিলছিল। ফলে শুরু থেকেই প্রায় নিশ্চিত ছিল ফলাফল।

উল্লেখ্য, ২০০০ সাল থেকে বেশির ভাগ সময়ই রিয়ালের সভাপতির দায়িত্বে আছেন পেরেজ, মাঝে শুধু ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি দায়িত্বের বাইরে ছিলেন।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ায় শি জিনপিং, কিম জং উনের রাষ্ট্রীয় অভ্যর্থনা

দীর্ঘ ৭ বছর পর উত্তর কোরিয়ায় ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিং ও পিয়ংইয়ংয়ের মধ্যকার দীর্ঘদিনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ