spot_img

দুদকের মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত

অবশ্যই পরুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত।

সোমবার (৮ জুন) আদালতের আপিল বিভাগ তার জামিনের এই আদেশ মঞ্জুর করেন।

এ আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা থাকছে না। তবে তাকে পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

অধ্যাপক আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জনতা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছরের ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে একই বছরের ১০ জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ জয়ের পর স্পেনের সঙ্গে সম্পর্ক নিয়ে ভোল পাল্টালেন ট্রাম্প

আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ জিতেছে স্পেন। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি কয়েকদিন আগে স্পেনের ওপর...

এই বিভাগের অন্যান্য সংবাদ