spot_img

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

অবশ্যই পরুন

রাজধানী মিরপুরের পল্লবীতে চাঞ্চল্যকর রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আগামী ৭ জুন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন।

গত সোমবার (১ জুন) আদালত আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। পরদিন চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ করেন। গতকাল আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেরদের নির্দোষ দাবি করেন।

এর আগে, গত ২৪ মে ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। একই দিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৭ জনকে সাক্ষী করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩১...

এই বিভাগের অন্যান্য সংবাদ