spot_img

তামাক কি আপনার হাড় ও মেরুদণ্ড ধ্বংস করছে? চিকিৎসকের পরামর্শ

অবশ্যই পরুন

তামাক পাতা কিংবা ধূমপান সাধারণত ফুসফুস বা হৃদরোগের ঝুঁকির সঙ্গে বেশি যুক্ত। কিন্তু চিকিৎসকদের মতে, তামাক বা ধূমপানের ক্ষতি  থেকেও অনেক গভীর। এটা হাড়, মেরুদণ্ড এমনকি শরীরের স্বাভাবিক সেরে ওঠার ক্ষমতাকেও এটি ধীরে ধীরে দুর্বল করে দেয়। ভারতের এক অর্থোপেডিক সার্জনের মতে, ধূমপান শুধু শ্বাসতন্ত্র নয়, হাড়ের ভেতরের “লাইফলাইন” রক্তপ্রবাহকেও ক্ষতিগ্রস্ত করে।

হাড় কি সত্যিই ক্ষতিগ্রস্ত হয়

চিকিৎসক জানান, আমাদের হাড় কোনও স্থির কাঠামো নয়। এটি প্রতিনিয়ত নিজেকে মেরামত করে এবং নতুনভাবে গড়ে তোলে। কিন্তু ধূমপানের কারণে এই স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। নিকোটিনসহ সিগারেট ও অন্যান্য তামাকজাত পদার্থ হাড়ে রক্তপ্রবাহ কমিয়ে দেয়। ফলে আঘাত লাগার পর হাড় দ্রুত জোড়া লাগার যে স্বাভাবিক ক্ষমতা, সেটি অনেকটাই কমে যায়।

অনেক ক্ষেত্রে দেখা যায়, ধূমপায়ীদের হাড় ভাঙলে তা দীর্ঘদিনেও ঠিকমতো জোড়া লাগে না। কিছু ক্ষেত্রে একেবারেই জোড়া না লাগার মতো জটিলতাও দেখা দেয়, যাকে চিকিৎসাবিজ্ঞানে নন-ইউনিয়ন বলা হয়। চিকিৎসকরা জানান, অপারেশন যতই সফল হোক না কেন, শরীরের ভেতরের সঠিক রক্তপ্রবাহ না থাকলে হাড়ের সেরে ওঠা বাধাগ্রস্ত হবেই।

মেরুদণ্ডেও ভয়ংকর প্রভাব

শুধু হাড় নয়, মেরুদণ্ডের ডিস্কগুলোকেও ক্ষতিগ্রস্ত করে ধূমপান। এই ডিস্কগুলো মূলত শক অ্যাবজরবারের মতো কাজ করেশরীরকে ঝাঁকুনি থেকে রক্ষা করে।ধূমপানের কারণে এই ডিস্কগুলো দ্রুত নষ্ট হতে শুরু করে। ফলে দেখা দিতে পারে

  • দীর্ঘস্থায়ী কোমর ব্যথা
  • ডিস্ক স্লিপ বা প্রল্যাপ্স
  • নার্ভে চাপ পড়ে তীব্র ব্যথা

চিকিৎসক বলেন, অনেক তরুণই বুঝতেই পারেন না যে তাদের দীর্ঘদিনের কোমর ব্যথার পেছনে ধূমপান বড় কারণ হতে পারে। ধূমপান আরও একটি বড় সমস্যার জন্ম দেয় অস্টিওপোরোসিস। এই রোগে হাড় ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যায় এবং সামান্য আঘাতেই ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকি আরও বাড়ে। তবে দীর্ঘদিন তামাক ব্যবহার করলে পুরুষদের মধ্যেও এই রোগের সম্ভাবনা কম নয়।

তামাক চিবিয়ে খাওয়াও কি নিরাপদ

অনেকেই মনে করেন, ধূমপান না করে গুটখা বা চিবিয়ে তামাক খেলে ক্ষতি কম হয়। কিন্তু চিকিৎসকের মতে, এই ধারণা ভুল। নিকোটিন যেভাবেই শরীরে প্রবেশ করুক না কেন, এটি হাড়ের স্বাভাবিক বিপাক প্রক্রিয়াকে ব্যাহত করে। যারা অপারেশনের আগে বা ফ্র্যাকচারের সময় ধূমপান ছাড়তে পারেন, তাদের ক্ষেত্রে সেরে ওঠার গতি অনেক দ্রুত হয় এবং জটিলতা কমে যায়।

ডাক্তারদের মতে, অনেক সময় দীর্ঘস্থায়ী কোমর ব্যথা বা বারবার হাড় ভাঙার পেছনে লুকানো কারণ হতে পারে ধূমপান।

অর্থাৎ, সিগারেট শুধু অভ্যাস নয় এটি ধীরে ধীরে শরীরের ভেতরের শক্ত কাঠামোকেই দুর্বল করে দিতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

সর্বশেষ সংবাদ

হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হয়েছে। রোববার (৩০ মে) রাত ৩টা পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে...

এই বিভাগের অন্যান্য সংবাদ