রোমানিয়ার গালাতিতে রাতের বেলায় ঘটে যাওয়া ড্রোন হামলার জন্য রাশিয়াকে সম্পূর্ণভাবে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকুসোর ড্যান ।
তিনি কিছু রোমানিয়ান রাজনৈতিক ব্যক্তিত্বের “দায়িত্বজ্ঞানহীন” অবস্থানের সমালোচনা করে বলেন, তারা এই ঘটনায় “রাশিয়াকে দোষমুক্ত করার চেষ্টা” করছেন।
ড্যানের মতে, গালাতিতে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনায় মস্কোই পুরোপুরি দায়ী।
এছাড়া তিনি এসএএফই (সিকউরিটি অ্যাকশন ফর ইউরোপ) চুক্তি, ইউরোপের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে রোমানিয়ার বিদ্যমান নিরাপত্তা ও সহযোগিতা চুক্তিগুলোর গুরুত্বও তুলে ধরেন।
এসএএফই হলো ইইউ-এর একটি আর্থিক সহায়তা কর্মসূচি, যার উদ্দেশ্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করার জন্য অর্থায়ন প্রদান করা।
এই কর্মসূচির আওতায় রোমানিয়া প্রায় ১৬.৮ বিলিয়ন ইউরো (প্রায় ১৪.৫ বিলিয়ন পাউন্ড) ঋণ সুবিধা পেতে পারে। এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে অন্যতম বড় বরাদ্দ; কেবল পোল্যান্ডের জন্য নির্ধারিত ৪৩.৭ বিলিয়ন ইউরো বরাদ্দ এর চেয়ে বেশি।
সূত্র: বিবিসি

