spot_img

রোমানিয়ার গালাতি শহরে ড্রোন হামলা

অবশ্যই পরুন

ইউক্রেনের প্রতিবেশী রোমানিয়ায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ মে) দেশটির পূর্বাঞ্চলীয় গালাতি শহরে এ ঘটনা ঘটে। তবে ড্রোনটি কোথা থেকে বা কীভাবে সেখানে পৌঁছেছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি

শুক্রবার (২৯ মে) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ড্রোনটি রোমানিয়ার পূর্বাঞ্চলীয় গালাতি শহরের দশতলা একটি আবাসিক ভবনে আঘাত করেছে। বিস্ফোরণের পর বাড়িটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটির পর পরই ভবনের প্রায় ৭০ জন বাসিন্দাকে নিরাপদে বের করে নেওয়া হয়। জরুরি বিভাগের কয়েক ঘণ্টার চেষ্টায় ভবনটির আগুন নিয়ন্ত্রণে আসে।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তের কাছেই অবস্থান রোমানিয়ার ওই শহরটির। তাই যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ