spot_img

গণতান্ত্রিক-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

অবশ্যই পরুন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ বৃহস্পতিবার (২৮ মে) ঈদের শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেছেন, ঈদুল আজহার ত্যাগের আদর্শ ধারণ করতে হবে। বিভেদের বদলে ঐক্য, হিংসার বদলে সহমর্মিতার চেতনায় এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সচেতন থাকার আহ্বানও জানান।

এদিকে, ঈদের দিনে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইজিপিসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

নরওয়ের আরও একটি ম্যাচ এবং যথারীতি জোড়া গোল করলেন তাদের প্রধান তারকা আর্লিং হালান্ড। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ ছয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ