spot_img

পাকিস্তান সিরিজে ছিটকে গেলেন মার্শ, নতুন অধিনায়কের নাম ঘোষণা

অবশ্যই পরুন

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস।প্রতিবেদন জিও সুপারের

অ্যাঙ্কেলের চোটের কারণে মার্শকে চিকিৎসা ও পরবর্তী মেডিকেল পর্যবেক্ষণের জন্য পার্থে থাকতে হবে। এর আগে তিনি লখনৌ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলের শেষ ম্যাচেও খেলতে পারেননি।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজে মার্শের খেলা নিয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।

পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ মে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তী দুটি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

এদিকে মার্শের অনুপস্থিতিতে স্কোয়াডে পরিবর্তন এনে উদীয়মান পেসার ওলি পিকেকে আন্তর্জাতিক অভিষেকের সুযোগ দিতে পারে অস্ট্রেলিয়া।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ-এপ্রিলে সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল স্বাগতিক পাকিস্তান। এছাড়া চলতি বছরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও লাহোরে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান।

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার বর্তমান ওয়ানডে স্কোয়াড
অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক ও উইকেটকিপার), ম্যাথিউ কুহনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলি পিক, ম্যাথিউ রেনশ, তানভীর সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।

সূচি
৩০ মে: প্রথম ওয়ানডে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
২ জুন: দ্বিতীয় ওয়ানডে, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৪ জুন: তৃতীয় ওয়ানডে, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর

সর্বশেষ সংবাদ

ঘুষিকাণ্ডে বিতর্কের পর মুখ খুললেন পারেদেস

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পর প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। যদিও এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ