spot_img

‘সরকারের পদক্ষেপে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন শ্রমিকরা’

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সরকারের গৃহীত পদক্ষেপের কারণে শিল্প-কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।

সোমবার (২৫ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন জানান, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা ১৭ ফেব্রুয়ারি থেকে চলতি মাসের ২৪ মে পর্যন্ত মোট ১০টি কেবিনেট সভা সম্পন্ন করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার মধ্যে ৩৭টি সিদ্ধান্ত অর্থাৎ প্রায় ৬২ শতাংশ এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। বাকস্বাধীনতার নামে অপপ্রচার, বিষোদগার করা একটি গোষ্ঠীর অপকৌশলে পরিণত হয়েছে, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

যেভাবে গোপন স্থান থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ করেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের শীর্ষ নেতৃত্ব কাঠামোতে বড় ধরনের গোপনীয়তা ও নিরাপত্তা জটিলতা তৈরি হয়েছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ