spot_img

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের নামাজ আদায়ের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন ও কোরআন তেলাওয়াত অনুষ্ঠিত হবে।

এছাড়া বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও, স্থায়ী কমিটি সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশ, অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ, জাতীয় সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা এবং ডিপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাতীয় সংসদের চীফ হুইপ ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন।

অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া অধিকাংশ মন্ত্রী ও সাংসদগণ নিজ নিজ সংসদীয় আসনে ঈদের নামাজ আদায় করবেন।

সর্বশেষ সংবাদ

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, কার্যকর হবে ১ আগস্ট থেকে

গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ