spot_img

হাম আক্রান্ত শিশুদের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

অবশ্যই পরুন

হাম রোগে আক্রান্ত এলাকার হাসপাতালগুলোতে ডাক্তার ও নার্সরা ঈদুল আজহার কোন ছুটি পাবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (২৩ মে) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

হাম সাধারণত ছোঁয়াচে রোগ হওয়ায় আক্রান্ত শিশুদের ঈদের সময় ভিড়ে কিংবা আত্মীয়-স্বজনের বাসায় না নিয়ে যাওয়ার অনুরোধ জানান মন্ত্রী।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের ব্যর্থতা তারা টিকার ঘাটতির মুখে ফেলেছিলেন। এ সংক্রান্ত বিচার করার আগে শিশুদের বাঁচানোকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে; যেনো আর কোনো মায়ের বুক খালি না হয়।

মন্ত্রী আরও বলেন বিশেষজ্ঞদের মতে এন্টিবডি তৈরি হতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগে। ওই সময় পর্যন্ত কষ্টের সাথে অপেক্ষাই করতে হবে। রোগীর সংখ্যা খুব একটা বেশি হচ্ছে না, আবার খুব একটা কমছেও না।

সর্বশেষ সংবাদ

ফুটবল বিক্রির জন্য নয়, ফিফাকে কড়া বার্তা উয়েফার

উয়েফার গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি ও বিবিসি। বিশ্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ