spot_img

ধর্ষণকারীর ক্ষেত্রে মবজাস্টিস চান অভিনেতা মিশু সাব্বির

অবশ্যই পরুন

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে শোবিজ তারকারা।

ধর্ষকের বিচার দাবি করছেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরও। তবে এক্ষেত্রে তিনি মবের পক্ষে। অন্যান্য ক্ষেত্রে মবকে সমর্থন না করলেও ‘ব্যাচেলর পয়েন্টের’-এর শুভর দাবি, রামিসার হত্যাকারীর ওপর মব জাস্টিস প্রয়োগ করা হোক।

নিজের ফেসবুকে মিশু লিখেছেন, ‘কোনোকিছুর মবজাস্টিস গ্রহণযোগ্য‍্ নয়। ধর্ষণকারীর ক্ষেত্রে মবজাস্টিস অত‍্যাবশ‍্যকীয়। কারণ বাংলাদেশে এর কোনো জাস্টিস নাই।’

মন্তব্যের ঘরে অনেকেই সমর্থন করেছেন অভিনেতাকে। ওকজন লিখেছেন, ধর্ষকের সাথে কোনো আবেগ চলবে না। অন্য একজনের কথায়, সঠিক বলেছেন। বাকিরাও সহমত জানিয়েছেন।

অনেকদিন হলো দেশ ছেড়েছেন মিশু। থিতু হয়েছেন কানাডার টরেন্টো শহরে। তবে দর্শকদেরও নিরাশ করছেন না অভিনেতা। কেননা প্রিয় তারকাকে তারা দেখতে পাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ শুভ চরিত্রে।

সর্বশেষ সংবাদ

নাগরিক সেবা একীভূতকরণে চালু হচ্ছে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড: অর্থমন্ত্রী

‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা একীভূত ও ডিজিটাল করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ