spot_img

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান

অবশ্যই পরুন

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পর্যালোচনা করছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবকে ঘিরে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বার্তা আদান-প্রদান হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম নূর নিউজের বরাতে বাঘাই বলেন, ‘ইরান যে ১৪ দফা প্রস্তাব দিয়েছে, সেটিকে ভিত্তি করে কয়েক দফা বার্তা বিনিময় হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের মতামত পেয়েছি এবং তা পর্যালোচনা করছি।’

এর আগে গত ১৮ মে ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে তেহরান। প্রস্তাবটিতে মূলত যুদ্ধ বন্ধ ও পারস্পরিক আস্থা তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও দুই দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগ অব্যাহত থাকায় সম্ভাব্য সমঝোতার আশা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে এখনো উভয় পক্ষের অবস্থানে গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য রয়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে নৈতিক দায়িত্ব হিসেবে দেখে বাংলাদেশ

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমকে বাংলাদেশ মানবতার প্রতি গভীর নৈতিক দায়িত্ব হিসেবে দেখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মরক্কোর...

এই বিভাগের অন্যান্য সংবাদ