spot_img

মৌসুম শেষে ম্যান সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা: বিবিসি

অবশ্যই পরুন

চলতি মৌসুমের শেষে ম্যানচেস্টার সিটিতে শেষ হচ্ছে পেপ এরা’র। পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এনজো মারেসকা। আগামী মৌসুমের আগে ক্লাব ছাড়তে পারেন বর্তমান কোচ পেপ গার্দিওলা, এমন খবরের পরই সামনে এসেছে এই তথ্য।

মঙ্গলবার (১৯ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

বিবিসি স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলার পরই ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়তে পারেন গার্দিওলা।

ম্যানচেস্টার সিটি গত ছয় মাস ধরেই গার্দিওলার সম্ভাব্য বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। ক্লাবের সঙ্গে মারেসকার আলোচনা এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

৪৬ বছর বয়সী ইতালিয়ান এই কোচ বর্তমানে চেলসির দায়িত্বে আছেন। স্ট্যামফোর্ড ব্রিজে নিজের প্রথম মৌসুমেই ক্লাব বিশ্বকাপ ও কনফারেন্স লিগ জয়ের পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে দেন।

এর আগে, ম্যানচেস্টার সিটিতেও কাজ করেছেন মারেসকা। ২০২২-২৩ মৌসুমে, ট্রেবলজয়ী সিটির সহকারী কোচ ছিলেন তিনি এবং ক্লাবের একাডেমিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে, মারেসকার প্রশংসা করে গার্দিওলা বলেন, ‘এনজো বিশ্বের সেরা কোচদের একজন। চেলসিতে সে যা অর্জন করেছে, সেগুলোও তার মূল্যায়নে যথেষ্ট নয়।’

সর্বশেষ সংবাদ

হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী

আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, এমনটাই শিখিয়েছে দেশের হাম পরিস্থিতি। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ