spot_img

ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত ৫

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মসজিদে বন্দুক হামলায় সন্দেহভাজনসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।

পুলিশ জানায়, দুপুরে দুই কিশোর হঠাৎ মসজিদে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এসময় মসজিদে থাকা নিরপত্তাকর্মী হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। সেসময় বন্দুকধারীদের গুলিতে নিরপত্তাকর্মীসহ ৩ জন মুসল্লী নিহত হয়েছেন।

পুলিশ আরও জানায়, ইসলামিক সেন্টারের কাছাকাছি একটি গাড়ি থেকে দুই কিশোর সন্দেহভাজনের মরদেহও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছে এবং জানান, সন্দেহভাজনদের একজন তার বাবা-মায়ের বাড়ি থেকে তিনটি অস্ত্র নিয়ে এসেছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তারা জানায়, একটি অস্ত্রের ওপর ঘৃণামূলক বক্তব্য লেখা ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে, যেখানে বর্ণবাদী সংক্রান্ত লেখা পাওয়া গেছে বলে জানিয়েছেন একাধিক কর্মকর্তা।

 

সর্বশেষ সংবাদ

সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি

নিরাপত্তা ও সামাজিক বিভিন্ন বিষয়ে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ