spot_img

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ ট্রাম্পের

অবশ্যই পরুন

রানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্রের প্রয়োজন নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন, ‘মাদার অফ অল বম্বস’ (সব বোমার জননী) কোনো পারমাণবিক অস্ত্র নয়। আনাদোলুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ‘নিউজম্যাক্স’-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তার প্রশাসন কি ইরানের বিরুদ্ধে এই বোমাটি ব্যবহারের কথা বিবেচনা করছে? জবাবে ট্রাম্প জোর দিয়ে জানান, এটি একটি প্রচলিত (নন-নিউক্লিয়ার) অস্ত্র।

তিনি বলেন, ‘মাদার অফ অল বম্বস’ কোনো পারমাণবিক অস্ত্র নয়। এটি কেবল অত্যন্ত বড় আকারের একটি বোমা। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বরের চেতনায় ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ