spot_img

বাংলাদেশকে প্রযুক্তি উৎপাদন ও রফতানিকারক দেশ হিসেবে তৈরি করা হবে

অবশ্যই পরুন

বাংলাদেশকে শুধু প্রযুক্তি ব্যবহারকারী নয়, প্রযুক্তি উৎপাদন ও রপ্তানিকারক দেশ হিসেবে তৈরি করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১৭ মে) টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রযুক্তিকে শুধু ব্যবহারের জন্য নয়, সেবা প্রদান এবং উৎপাদনে কাজে লাগানো হবে। এআই ক্যামেরা ব্যবহারের ফলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, ১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল ইকোনমির দেশ হতে চায় বাংলাদেশ। সে ধরণের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে শক্তিশালী ফাইভ-জি’র জন্য প্রয়োজনীয় ফাইবার নেটওয়ার্ক তৈরি করা হবে।

এসময় ২ বছরের মধ্যে প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল আইডি এবং ডিজিটাল ওয়ালেট চালু করা হবে বলেও জানান উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ; কখনো কখনো এমনটা হয়ে যায়, বলছে যুক্তরাষ্ট্র

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ওয়াশিংটনের দাবি, তারা এই খবর...

এই বিভাগের অন্যান্য সংবাদ