spot_img

কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু

অবশ্যই পরুন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ (১৭ মে) যুক্তিতর্ক শুরু হচ্ছে।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রথমে প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে। পরে আসামিপক্ষ তাদের বক্তব্য তুলে ধরবে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদ সাক্ষ্য দেন। এরপর রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাকে জেরা করেন।

গত ২২ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয়। এর আগে ১৮ ডিসেম্বর ফরমাল চার্জ আমলে নেওয়া হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্ট আন্দোলন দমনে আসামিরা নির্দেশনা, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি সহিংসতা, সশস্ত্র হামলা, দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখার অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনায় দেশজুড়ে হত্যা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারযোগ্য বলে দাবি করছে প্রসিকিউশন।

সর্বশেষ সংবাদ

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী, আরও একজনের মৃত্যু

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৫৪টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছান তারা। রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ