spot_img

সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান পাটওয়ারীর

অবশ্যই পরুন

জাতীয়তাবাদী হতে হলে, সরকারকে আগে সীমান্তের বাসিন্দাদের রক্ষা করতে হবে— এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি এ কথা জানান।

এসময়, সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাসীরুদ্দীন পাটোয়ারী। সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

গরু চোরাচালানের সাথে বাংলাদেশিরা নন, বরং, ভারতীয় বাহিনী জড়িত বলেও মন্তব্য করেন তিনি। মাদক চোরাচালান বন্ধে প্রশাসনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন।

এদিকে, ইনকিলাব মঞ্চের জাবের হোসেনের অভিযোগ, বিএসএফ আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার। মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ