spot_img

মোবাইল টাওয়ারের বিকিরণ: ক্ষতি নির্ধারণে গবেষণা প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

অবশ্যই পরুন

মোবাইল টাওয়ারের বিকিরণের ফলে কী ধরনের স্বাস্থ্যঝুঁকি ও ক্ষয়ক্ষতি হচ্ছে, তা নির্ধারণে গবেষণা করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৩ মে) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেন, বুয়েটের অধ্যাপক কামরুল হাসান এর প্রতিবেদনের ভিত্তিতে মোবাইল টাওয়ারের বিকিরণজনিত স্বাস্থ্যঝুঁকি নিরূপণে একটি প্রকল্প গ্রহণ করা হবে। আগামী ছয় মাসের মধ্যে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর মাধ্যমে গবেষণা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

সাকিবের দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ