spot_img

এখানে কোনো ইসরায়েলি ঘাঁটি নেই: ইরাক

অবশ্যই পরুন

ইরাকের যৌথ অভিযান কমান্ড সোমবার সন্ধ্যায় জানিয়েছে, বর্তমানে ইরাকের মাটিতে কোনো অননুমোদিত বিদেশি বাহিনী বা সামরিক ঘাঁটি নেই।

ইরাকের যৌথ অভিযান কমান্ড সোমবার সন্ধ্যায় এই খবর অস্বীকার করেছে যে, দেশের অভ্যন্তরে ইসরায়েলি একটি সামরিক ঘাঁটি রয়েছে।

ইরাকের যৌথ অভিযান কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘মার্চ মাসে কারবালা মরুভূমিতে আমাদের বাহিনী বিমানের সমর্থন নিয়ে অজ্ঞাত ও অননুমোদিত গোষ্ঠীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছিল।’

আল জাজিরায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিশ্চিত করছি এবং জোর দিয়ে বলছি যে, বর্তমানে ইরাকের মাটিতে কোনো অনুমোদনহীন বাহিনী বা সামরিক ঘাঁটি নেই।’

এর আগে, ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আল আরাবি আল-জাদিদ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক স্থানটি সৌদি সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে নাজাফ মরুভূমিতে অবস্থিত ছিল এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধের সময় ইসরায়েলি অভিযানের জন্য একটি সহায়তা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ মঙ্গলবার (২ জুন) জাতিসংঘের সদর দফতরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ