spot_img

যুদ্ধে হরমুজকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে: কাতার

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে হরমুজ প্রণালিকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ এবং হরমুজ প্রণালি সংকট নিয়ে দুই দেশ আলোচনা করেছে।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে এবং এটি যুদ্ধে একটি ‘অস্ত্র’ হিসেবে ব্যবহৃত হচ্ছে, যার কঠিন অর্থনৈতিক প্রভাব পড়ছে উপসাগরীয় দেশগুলোর ওপর।

তিনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর উদ্দেশে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ সৃষ্টি বা ‘ব্ল্যাকমেইল’ করার হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালি ব্যবহার করছে ইরান। তবে, ইরানকে এমনটি করতে দেওয়া যাবে না।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ