spot_img

ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা ‘সাজানো’ মনে করেন চারজনে ১ জন মার্কিনি

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–কে লক্ষ্য করে একটি হামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন মার্কিন নাগরিকের একজন মনে করেন ঘটনাটি আসলে ভুয়া বা পূর্বপরিকল্পিত ‘নাটক’ ছিল।

সংবাদমাধ্যমের তথ্য যাচাইকারী সংস্থা নিউজগার্ড–এর জরিপে বলা হয়, গত মাসে হোয়াইট হাউজ সংবাদদাতাদের নৈশভোজে ঘটে যাওয়া গুলির ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক সন্দেহ দেখা দিয়েছে।

জরিপ অনুযায়ী, ডেমোক্র্যাট সমর্থকদের প্রায় ৩৩ শতাংশ এবং রিপাবলিকানদের প্রায় ১২ শতাংশ মনে করেন ঘটনাটি সাজানো হতে পারে। বিশেষ করে ১৮ থেকে ২৯ বছর বয়সীদের মধ্যে এই সন্দেহ প্রবণতা বেশি দেখা গেছে।

গত মাসে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজ চলাকালে হামলার ঘটনা ঘটে। সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ শীর্ষ কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে কোল টমাস অ্যালেন নামে একজনকে আটক করা হয়।

তবে অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়া নানা ষড়যন্ত্র তত্ত্বে দাবি করা হয়, ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যে সাজানো হতে পারে। হোয়াইট হাউজ এসব দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

জরিপ বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন ও অনলাইনে ভুয়া তথ্যের বিস্তার জনগণের আস্থাহীনতা বাড়াচ্ছে।

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: জামায়াতে আমির

ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারগুলো দ্রুত বৈধ ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং এর ব্যবস্থাপনায় অন্যায় হস্তক্ষেপ বন্ধ করার...

এই বিভাগের অন্যান্য সংবাদ