spot_img

ঈদুল আজহা: কত টাকায় মিলবে টিসিবির তেল-চিনি-ডাল

অবশ্যই পরুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ হিসেবে আগামী সোমবার (১১ মে) থেকে ১০ দিনের বিশেষ ট্রাকসেল কার্যক্রম শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চলবে ২১ মে পর্যন্ত, তবে শুক্রবার কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (১০ মে) এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, চলমান ভর্তুকিমূল্যের পণ্য বিক্রির পাশাপাশি সারা দেশে ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হবে।

এর মধ্যে ঢাকা মহানগরী ও জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও জেলায় ২০টি, অন্য ছয় বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাক মোতায়েন করা হবে।

টিসিবির তথ্যমতে, প্রতিদিন প্রতি ট্রাকে ৪০০ জন সাধারণ ভোক্তার কাছে পণ্য বিক্রি করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার মানুষ উপকৃত হবেন। মোট বিক্রি করা হবে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য।

ট্রাকসেলে একজন ভোক্তা কিনতে পারবেন—

২ লিটার ভোজ্যতেল, প্রতি লিটার ১৩০ টাকা দরে
১ কেজি চিনি, ৮০ টাকায়
২ কেজি মসুর ডাল, প্রতি কেজি ৭০ টাকা দরে

টিসিবি আরও জানিয়েছে, ঈদ উপলক্ষে মে মাসে প্রায় ৭২ লাখ কার্ডধারী পরিবারের কাছেও ভর্তুকিমূল্যে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য বিক্রি করা হবে। তবে কার্ডধারীদের জন্য ভোজ্যতেল, চিনি ও মসুর ডালের নির্ধারিত পরিমাণ ও দাম অপরিবর্তিত থাকবে।

সর্বশেষ সংবাদ

১০০ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ