spot_img

ঈদযাত্রার নিরাপত্তায় মাঠপর্যায়ে তদারকি জোরদার: মন্ত্রী রবিউল আলম

অবশ্যই পরুন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঘরে ফেরা মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে আগাম প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। প্রতি বছরের মতো এবারও ঈদযাত্রায় সড়ক ও নৌপথে বাড়তি চাপ সামাল দিতে নেয়া হচ্ছে সমন্বিত পদক্ষেপ।

রোববার (১০ মে) রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিশ্চিত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া নিরাপত্তা, শৃঙ্খলা ও যাত্রীসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি জোরদার করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, নৌপথের নিরাপত্তায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। ফিটনেসবিহীন ও অনুমোদনহীন নৌযান চলাচল ঠেকাতে নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, কঠোর নজরদারি, আগাম প্রস্তুতি এবং বিভিন্ন সংস্থার সমন্বিত ব্যবস্থাপনায় এবার ঈদযাত্রা হবে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক।

সর্বশেষ সংবাদ

১০০ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা ও পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান ও মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম...

এই বিভাগের অন্যান্য সংবাদ