spot_img

প্রধানমন্ত্রীর সঙ্গে টিআইবি’র নির্বাহী পরিচালকের সাক্ষাৎ

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে ড. ইফতেখারুজ্জামান জানান, সুশাসন ও দুর্নীতিবিরোধী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীকে বেশকিছু পরামর্শ দিয়েছে টিআইবি।

তিনি বলেন, পরামর্শ গুলো ইতিবাচকভাবে গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, অঙ্গীকারগুলো বাস্তবায়নে সাধ্যমতো কাজ করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান তিনি।

ড. ইফতেখার আরও জানান, ২০২৮ সালে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনফারেন্স’ বাংলাদেশে আয়োজনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছে টিআইবি। এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী।

এছাড়া এই কনফারেন্সের মাধ্যমে সরকারের দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকার ও প্রতিশ্রুতির প্রকাশ ঘটবে বলে প্রত্যাশা টিআইবির।

সর্বশেষ সংবাদ

কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে: প্রধানমন্ত্রী

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ