spot_img

হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ প্রস্তাব প্রত্যাখ্যানের আহ্বান ইরানের

অবশ্যই পরুন

জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি ইরান আহ্বান জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় মিত্রদের প্রস্তাবিত একটি খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইরানের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে প্রস্তাবটিকে ‘ত্রুটিপূর্ণ’ এবং ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে উত্তেজনা নিরসনের একমাত্র কার্যকর সমাধান হলো—যুদ্ধের স্থায়ী অবসান, সামুদ্রিক অবরোধ প্রত্যাহার এবং স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার।

ইরানের জাতিসংঘ মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরও অভিযোগ করে, যুক্তরাষ্ট্র এই প্রস্তাব ব্যবহার করছে, ‘সংকট সমাধানের জন্য নয়, নিজেদের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে এবং অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দিতে।’

সর্বশেষ সংবাদ

সৌদি-হুথি সংঘাত বন্ধে সহযোগিতা করতে প্রস্তুত ইরান

সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান সংঘাত রাজনৈতিকভাবে সমাধানকে ইরান সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। সৌদি...

এই বিভাগের অন্যান্য সংবাদ