spot_img

উৎপাদন কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে লোডশেডিং হয়েছিল: বিদ্যুৎমন্ত্রী

অবশ্যই পরুন

দ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কিছুদিন আগে জ্বালানি নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছিল। জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতায় এর উত্তরণ হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

গ্রামে লোডশেডিং হচ্ছে এমন প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী বলেন, লোডশেডিং এখন কোথাও নেই। পল্লী বিদ্যুতের লাইনের ত্রুটির (ফল্ট) কারণে লোডশেডিং হতে পারে।

জ্বালানির কারণে লোডশেডিং হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, কিছুদিন আগে লোডশেডিংয়ের সাময়িক সমস্যা ছিল। দুটি উৎপাদন কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণেই তখন লোডশেডিং হয়েছিল।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সব সরকারি স্থাপনায় সোলার প্যানেল বসানোর জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। এটা বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে বিদ্যুত যোগ হবে।

সর্বশেষ সংবাদ

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর

সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে এবং এসব ব্যাংকের আমানতকারীরা তাদের জমানো টাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ