যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি আলোচিত ছবি শেয়ার করেন, যেখানে তার পেছনে বিস্ফোরণের দৃশ্যের সঙ্গে বড় অক্ষরে লেখা ছিল, ‘No More Mr. Nice Guy!’ (ভদ্র সাজার দিন শেষ)।
পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির পথে অগ্রসর হতে ব্যর্থ হচ্ছে। তিনি তেহরানকে দ্রুত বাস্তবতা অনুধাবন করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
চলমান ওয়াশিংটন-তেহরান আলোচনার অনিশ্চয়তার মধ্যেই ট্রাম্পের এই কড়া বার্তা নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে ট্রাম্পের অবস্থানে দ্বৈততা দেখা গেছে—একদিকে তিনি কূটনৈতিক সমাধানের কথা বলছেন, অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দিচ্ছেন।

