spot_img

বিশ্বকাপে নিয়ম বদলে ফেলল ফিফা

অবশ্যই পরুন

আর দেড় মাসেরও কম সময় বাকি, এরপরই মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ। এবারের আসরকে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় করতে নতুন কিছু নিয়ম চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে। গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলোতে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বের তিনটি ম্যাচে কোনো খেলোয়াড় একটি হলুদ কার্ড পেলেও সেই রেকর্ড নকআউট পর্ব শুরুর আগে মুছে যাবে। ফলে তারা নিষেধাজ্ঞার ভয় ছাড়াই পরবর্তী ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ফিফা কাউন্সিলের এক বৈঠকে এই প্রস্তাব অনুমোদন করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে নতুন ফরম্যাটে অতিরিক্ত একটি নকআউট রাউন্ড যুক্ত হওয়ায় নিয়মে এই পরিবর্তন আনা হয়েছে। শুধু গ্রুপ পর্ব নয়, কোয়ার্টার ফাইনালের পরও একক হলুদ কার্ডের রেকর্ড মুছে ফেলা হবে। অর্থাৎ, সেমিফাইনালে ওঠা দলগুলোর খেলোয়াড়রা নতুনভাবে শাস্তিমুক্ত অবস্থায় ম্যাচ শুরু করতে পারবেন।

নতুন ব্যবস্থায় খেলোয়াড়দের ওপর চাপ কমবে এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সেরা খেলোয়াড়দের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ হবে ইতিহাসের প্রথম আসর যেখানে ৩২ দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে এই আসর, যা শুরু হবে ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

লাইভে কেঁদে ক্যানসারের কথা জানালেন জনপ্রিয় উপস্থাপিকা

এনবিসির জনপ্রিয় উপস্থাপিকা সারা গোর লাইভ সম্প্রচারে আবেগাপ্লুত কণ্ঠে জানিয়েছেন, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে চিকিৎসার জন্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ