spot_img

আগাম জামিন নিতে হাইকোর্টে এমপি আমির হামজা

অবশ্যই পরুন

মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এজন্য সশরীরে হাইকোর্টে উপস্থিত হয়েছেন জামায়াতে ইসলামীর এ সংসদ সদস্য।

সোমবার (২৭ এপ্রিল) সকালে আদালতে আসেন তিনি। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় মুফতি আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিকবার আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদে বাড়ছে মোবাইল কোট, অতিরিক্ত ভাড়া বন্ধে কঠোর নজরদারি: মন্ত্রী রবিউল আলম

সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্ন করতে বিভিন্ন বাস টার্মিনাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ