spot_img

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি, সামাজিক মাধ্যমে আলোড়ন

অবশ্যই পরুন

ব্রাজিল ও বিশ্ব ফুটবলের তারকা নেইমারের হাতে এবার পৌঁছে গেল বাংলাদেশের জাতীয় দলের জার্সি। সম্প্রতি ব্রাজিলে ক্লাব সান্তোসের অনুশীলনের ফাঁকে এক বিশেষ মুহূর্তে এই জার্সি তুলে দেওয়া হয় তার হাতে।

শুক্রবার (১৭ এপ্রিল) সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে বাংলাদেশের ফটোসাংবাদিক শাহনূর রোমেন নেইমারের হাতে এই উপহার তুলে দেন। দীর্ঘদিন ধরে ব্রাজিলে বসবাসরত রোমেন মূলত ক্রীড়া আলোকচিত্রী হিসেবে কাজ করেন। তিনি জানান, অন্য এক প্রবাসী ক্রীড়াপ্রেমীর সহায়তায় বাংলাদেশ থেকে জার্সিটি সংগ্রহ করা হয়।

ঘটনার বর্ণনায় শাহনূর রোমেন বলেন, ‘আমি সান্তোসের ট্রেনিং গ্রাউন্ডে যাই। মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দিই। জার্সিটি পেয়ে তিনি বেশ খুশি হন।’

বর্তমানে নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে অনুশীলন করছেন। সেখানে জার্সি হাতে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশি ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

সর্বশেষ সংবাদ

মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সব হামলাই ব্যর্থ হয়েছে: যুক্তরাষ্ট্র

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।...

এই বিভাগের অন্যান্য সংবাদ